হাওজা নিউজ এজেন্সি: জুমার নামাজের প্রায় আধাঘণ্টা পূর্বে তার বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিম জাতিকে দুর্বল করার লক্ষ্যে শিয়া ও সুন্নি—উভয় মাযহাবের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ, বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়িয়ে চলেছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে মুসলমানদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনায় তিনি পবিত্র কাবা শরিফের হাজরে আসওয়াদের ঐতিহাসিক মর্যাদা ও ইসলামী ঐতিহ্যে এর গুরুত্ব তুলে ধরে ‘শিয়ারা হাজরে আসওয়াদ চুরি করেছে’—এমন ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের জ্ঞানগর্ভ জবাব দেন, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।
বক্তব্য চলাকালে মসজিদের মুসল্লিরা বারবার ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মসজিদ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা বক্তার জ্ঞানগর্ভ আলোচনা ও মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি তার আন্তরিক আহ্বানের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষভাবে উল্লেখ্য যে, সম্প্রতি ইরানের এই বিশিষ্ট আলেমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সুন্নি মসজিদ ও মাদ্রাসা গিয়ে মুসলমানদের ঐক্যের আহবান জানিয়েছে যাচ্ছেন, যা বাংলাদেশে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
আপনার কমেন্ট